• সমগ্র বাংলা

টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ্যাথলেটিক্স ও অটিস্টিক ক্রীড়া উৎসব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার শিবনাথ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এ্যাথলেটিক্স এবং অটিস্টিক ক্রীড়া উৎসব। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ১জুন এই প্রতিযোগিতার আয়োজন করে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস। টাঙ্গাইল সদর উপজেলার ৬টি স্কুলের ১৪৫ জন প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। এদের মধ্যে ৭০ জন ছিলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বালক এবং বালিকাদের দৌড়, ফুটবল দিয়ে গোল, গুপ্তধন উদ্ধার, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই, দড়িলাফ'সহ যেমন খুশি তেমন সাজ ইভেন্ট আয়োজন করা হয়। ৬ টা ইভেন্টে প্রথম, ৬ টি ইভেন্টে দ্বিতীয় এবং ১ টি ইভেন্টে তৃতীয় হয়ে সেরা স্কুল হয়েছে প্রয়াস ঘাটাইল এরিয়া। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান-বিন-মুহাম্মাদ আলী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইল এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: নুরুল ইসলাম, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলীনা বেগম ও শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলী। 

 

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo