• সমগ্র বাংলা

গাজীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে তানজিব (৮) ও বায়েজিদ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানজিব উপজেলার টান গাবতলী এলাকার আব্দুল লতিফের ছেলে ও বায়েজিদ উপজেলার কান্দাপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। বায়েজিদ গত শুক্রবার গাবতলী এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে তানজিব ইসলাম ও বায়োজিদ বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে। কিছু সময় পর ওই পুকুর থেকে তানজিব ইসলাম ও বায়েজিদের মরদেহ তুলে আনা হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। 

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo