• সমগ্র বাংলা

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে "বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য" এই প্রতিপাদ্যে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

শনিবার(১ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোনাক্কা আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন দুগ্ধ খামারি, গবাদিপশু চিকিৎসক, মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী সহ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে চিত্রাংকন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo