• সমগ্র বাংলা

জামালপুরের প্রতিটি খাল বিল জলাশয় দখল ও দূষণমুক্ত করা হবে: আবুল কালাম আজাদ এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ এমপি বলেছেন গবাখালের মতো প্রতিটি খাল বিল জলাশয় দখল ও দূষণমুক্ত করা হবে। শুক্রবার (৩১ মে) সকালে শেখেরভিটা এলাকায় শহরের জলাবদ্ধতা নিরসনের লক্ষে গ্রিন জামালপুর, ক্লিন জামালপুর' প্রকল্পের আওতায় গবাখাল দখল ও দূষণমুক্ত এবং পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ।

এসময় আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিবেশ উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা জামালপুরকে পরিচ্ছন্ন এবং সবুজায়ন করার উদ্যোগ নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে কলমে কাজ করে দেখান। আমরা তাঁর পথ ধরে শুধু কথায় না কাজ করার চেষ্টা করছি। আজ আমরা নিজ হাতে গবাখাল পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি।

তিনি আরও বলেন, শুধু গবাখাল নয় বংশ খাল,বানিয়াবাজার খালসহ সদর উপজেলার যত নদ,নদী, খাল, বিল, জলাশয় আছে আমরা সবগুলোই দখল ও দূষণমুক্ত করবো ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর 'দাবায়ে রাখতে পারবা না' এই উক্তির শক্তি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বিজন কুৃমার চন্দ, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিমসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কাউন্সিলরগণ, সরকারি, বেসরকারি সংস্থার কর্মী, স্থানীয় উদয়ন ক্লাব, যুগবাণী সামাজিক, সাংস্কৃতি সংস্থা, উন্নয়ন সংঘ এবং পৌরএলাকার শত শত মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ নেন।

উল্লেখ, ১৯৬০/৬১ সালে জামালপুর শহরের জলাবদ্ধতা নিরসন, কৃষি আবাদের জন্য সেচ ব্যবস্থা এবং মাছের অভয়াশ্রম গড়ে তোলার লক্ষে তৎকালিন মহকুমা প্রশাসন ও জামালপুর পৌরসভার যৌথ উদ্যোগে টাকার বিনিময়ে কাজ প্রকল্পের আওতায় ১২ কিলোমিটা দৈর্ঘ এবং ৩০ ফুট প্রস্থ খালটি খনন করা হয়। জামালপুর শহরের শেখেরভিটা থেকে কেন্দুয়া কালিবাড়ি ইউনিয়নের বাজার সংলগ্ন ঝিনাই নদীর সাথে সংযুক্ত করা হয়।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo