ফাইল ছবি
সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়ায় পানিতে ডুবে তোহা মিয়া (২০) নামে এক যুবক মারা গেছে। (৩১ মে শুক্রবার) সকাল ১০টার সময় উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বহানামুরা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত তোহা মিয়া,বহানামুরা এলাকার মোহাম্মদ প্রবাসী ইসলামের ছেলে।
জানা যায়, পরিবারের অজান্তে ছেলে তোহা মিয়া বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ ধরে না দেখে চারদিকে খোঁজাখুঁজি করলে বাড়ির পাশে পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়। এ সময় তাকে উদ্ধার করে কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুদ সবুর বলেন, আমি শুনেছি নিহত তোহা মিয়া মৃগীরোগী ছিল, সকাল বেলায় ছেলে টা পুকুরে মুখ ধুতে গিয়েছিল কিন্তু বাড়িতে না আসায় অনেক খোঁজা খুঁজি করার পরে বাড়ির পাশে পুকুরে সকাল ১০ টার দিকে তার ভাসমান লাশ দেখতে পায়।
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)