• লিড নিউজ
  • সমগ্র বাংলা

গাজীপুরে বন কর্মচারীদের উপর হামলা, আহত ৮

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে অবৈধ স্থাপনা ভেঙে দেয়ার জেরে বন বিভাগের ৮ কর্মচারীদের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক কাউন্সিলরের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জেলার কালিয়াকৈর পৌরসভার কালামপুর খাজারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈরে রেঞ্জের চন্দ্রা বিটের আওতাধীন কালামপুর খাজারটেক এলাকায় বনভূমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ। এসময় কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম লোকজন নিয়ে এসে হঠাৎ বন বিভাগের কর্মচারীদের উপর হামলা চালায়। এতে ৮ জন কর্মচারী আহত হন। এর মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। বন বিভাগের লোকজন দোকানপাট ভাঙচুর করছে এ কথা জানতে পেরে ঘটনা স্থলে যাই। সেখানে গিয়ে দেখি বন বিভাগের লোকজনের উপর জনগণ হামলা করেছে এ অবস্থা দেখে আমি তাদেরকে বাধা দিয়ে সেভ করার চেষ্টা করি। 

আপনার লোকজন তাদের উপর হামলা করেছে কিনা এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ এই ওয়ার্ডের সবাই তো আমার লোক সে হিসাবে আমার লোকজন হামলা করেছে।

বন বিভাগের চন্দ্রা বিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, অবৈধ স্থাপনা ভেঙে দেয়ার জের ধরে কাউন্সিলর আবুল কাশেমের নেতৃত্বে তার লোকজন নিয়ে হঠাৎ আমাদের উপর আক্রমণ করেন। আমরা কোন রকম ঘটনাস্থল থেকে পালিয়ে নিজেদের রক্ষা করি। তবে আমাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এখন থানায় যাচ্ছি।

কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তা মনিরুল করিম বলেন, স্থানীয় কাউন্সিলর আবুল কাশেম তার দলবল নিয়ে আমাদের কর্মচারীদের উপর হালমা চালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo