ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের দুই মাস পর নির্মাণাধীন ভবনের মাটির নিচ থেকে বিপ্লব মাতুব্বর নামের এক ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ মে) বিকেলে নগরকান্দা থানা পুলিশ ও সিআইডির একটি দল উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের সৌদি প্রবাসী শফিকুল মাতুব্বরের নির্মানাধীন ভবনের পাশে পুতে রাখা কংকালটি উদ্ধার করে।
উদ্ধারকৃত কঙ্কালটি উপজেলার ডাংগী ইউনিয়নের যদুরদিয়া গ্রামের শামচু মাতুব্বরের ছেলে বিপ্লব মাতুব্বরের বলে নিশ্চিত করেছে নিহতের পরিবার।
ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, ইজিবাইক চালক হত্যাকান্ডে জড়িতদের ধরতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)