ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে কুড়িগ্রামের তিনটি উপজেলায় ২৯ মে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেষ হয় বিকাল ৪টায়। এতে ভূরুঙ্গামারী উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন। তিনি পান ৪৭ হাজার ৭৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহীন শিকদার মোটরসাইকেল প্রতীকে পান ৩৫ হাজার ৫৬২ ভোট।
নাগেশ্বরী উপজেলায় চেয়াম্যান পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন কে এম মহিবুল হক খোকন। তিনি পান ৪৭ হাজার ৩৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান মোটরসাইকেল প্রতীকে পান ৩৯ হাজার ৬১৬ ভোট।
ফুলবাড়ী উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. এজাহার আলী। তিনি পান ২৭ হাজার ৬২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পান ২৫ হাজার ৬৪২ ভোট।
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)