ফাইল ছবি
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে নিয়ে সংবাদ সম্মেলনের ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইশরাক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
বুধবার (২৯ মে) মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কবির হোসেন হাওলাদার এই আবেদন করেন।
এই মামলাসহ মোট ১২টি মামলায় ইশরাক হাইকোর্ট থেকে আগাম জামিন পান। এরপর নিয়মিত জামিনের জন্য মহানগর দায়রা জজ আসসামস জগলুল হোসেনের আদালতে আবেদন করেন তিনি। বাকি ১১ মামলায় জামিন দিলেও আদালত এই মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৮ অক্টোবর সন্ধ্যায় মিয়া আরেফি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার পাশে বিএনপি নেতা ইশরাক হোসেনকেও দেখা গেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ওই ঘটনায় মহিউদ্দিন শিকদার নামে গোপালগঞ্জের এক বাসিন্দা পল্টন থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, বিএনপির মহাসমাবেশের সহিংসতা ও হতাহতের ঘটনাসহ আরেফির সংবাদ সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করা হয়। মামলায় আরেফি ছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেন এবং অবসরপ্রাপ্ত লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে আসামি করা হয়।
এরপর গত বছর ২৯ অক্টোবর দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়া আরেফিকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। আরেফির পুরো নাম জাহিদুল ইসলাম আরেফি। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি বাংলাদেশি আমেরিকান। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। যুক্তরাষ্ট্রে বাস করলেও তিনি মাঝেমধ্যেই দেশে আসেন।
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...
নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

মন্তব্য (০)