• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ভোট শেষের ১৫ মিনিট আগে ভোট বর্জন!

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তার  (ঘোড়া) মার্কা চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। আজ বুধবার ৩টার ৪৫ মিনিটের দিকে প্রার্থী দেবিদ্বার থানার সামনে  ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোটসহ এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তুলে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এ সময় তিনি নতুন ভোটের তপশিল ঘোষণার দাবিও জানান। এই চেয়ারম্যান সাথে মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাজমা বেগম (প্রজাপতি) ভোট বর্জন করে, পূনরায় নির্বাচন চাচ্ছেন। 

চেয়ারম্যান প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তার  বলেন, প্রায় কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেয়নি, দেবিদ্বার আসনের বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের আপন ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা মো. মামুনুর রশিদের লোকজন। তারা ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছে না। এখানে প্রশাসন নিরপেক্ষ নয়। পুলিশ আনারসের পক্ষে সিল মারতে সহযোগিতা করছে।  আমরা প্রহসনের এ নির্বাচন বাতিল চাই। বিষয়টি আমরা জেলা প্রশাসককে মৌখিকভাবে জানিয়েছি।’ 

উল্লেখ্য কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোটভাই মামুনুর রশিদ আনারস প্রতীকে এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন ভোটাররা। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ৭৪৬ জন ভোটার রয়েছেন।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo