• সমগ্র বাংলা

গাজীপুরে অটোরিকশার পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১ আহত ৫ 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের মাওনা- কালিয়াকৈর আঞ্চলিক সড়কে  দ্রুতগতির মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ১ যাত্রী নিহত হয়েছে। এতে গুরুত্বর আহত হয়েছে আরও ৫ জন। 

মঙ্গলবার( ২৮ মে) সকাল ৯ টার দিকে জেলার মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কের চাপাইর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মীর আলম (৪৩)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশাটি চালকসহ ৬ জন যাত্রী নিয়ে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিল। এসময় চাপাইর ব্রিজের কাছে পৌছলে কালিয়াকৈরগামী একটি মালবাহী ভ্যান অটোরিকশার পিছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে। এসময় অটোরিকশার ভেতরে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও আরও ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছেন। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানের আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান। 

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo