• লিড নিউজ
  • জাতীয়

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামী ২ জুন

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখে মানুষের জন্য আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রেল ভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন রেলমন্ত্রী মো.জিল্লুল হাকিম।

মন্ত্রী বলেন, গতবারের ঈদযাত্রা সবার সহযোগিতায় ভালোভাবে সম্পন্ন করেছিলাম। এবারও স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা নিশ্চিত করতে কয়েক দফা মিটিং করেছি। ঈদযাত্রা শেষ হওয়া পর্যন্ত আমাদের সবার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

জিল্লুল হাকিম বলেন, টিকিট কালোবাজারি আমরা সফলভাবে নিয়ন্ত্রণ করেছি। একেবারে যে গেছে সেটি বলবো না। এখনও কিছু আছে। আমরা চেষ্টা করছি। স্পেশালসহ ৩৬৬টি ট্রেন চলাচলের ব্যবস্থা করেছি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১২ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ২ জুন, ১৩ জুনের টিকিট পাওয়া যাবে ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন, ১৫ জুনের টিকিট ৫ জুন এবং ১৬ জুনের টিকিট পাওয়া যাবে ৬ জুন।

মন্তব্য (০)





image

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস

নিউজ ডেস্ক : রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্...

image

সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধান...

image

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক : জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন ...

image

মেট্রোরেল হঠাৎ বন্ধ

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইন...

image

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

নিউজ ডেস্ক : ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের ডিলার পর্যা...

  • company_logo