• সমগ্র বাংলা

দিনাজপুরে হত্যা মামলায় কুমিল্লার বাসিন্দাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ বিচারকের

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পাবর্তীপুরে শালিকা হত্যা মামলায় দোষি প্রমানিত ভগ্নিপতি শুভকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ সাদিয়া সুলতানা। আজ সোমবার ওই রায় ঘোষনা করেন তিনি। মৃত্যুদন্ডে দন্ডিত আব্দুল্লাহ শুভ (২৬) কুমিল্লা সদরের শিশপুর গ্রামের আবুল বাশারের ছেলে।

জানা গেছে,  প্রথম স্ত্রীর কথা গোপন রেখে ২০১৮ সালে দিনাজপুরের চিরিরবন্দরের বাসিন্দা ফাতেমা খাতুন সুমিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহন করেন কুমিল্লার বাসিন্দা আব্দুল্লাহ শুভ। বিষয়টি জানাজানি হলে স্বামীকে ডিভোস দিয়ে দিনাজপুরের পাবর্তীপুরের হলদিবাড়ী মহল্লায় ভগ্নিপতি মামুনুর রশিদের বাড়ীতে আশ্রয় নেয় ফাতেমা খাতুন সুমি।

একই বছরের ২৯ জানুয়ারী ভায়েরা মামুনুর রশিদের বাড়ীতে হাজির হয়ে স্ত্রী ফাতেমা খাতুনকে দৈহিক নির্যাতন মারপিট শুরু করে স্বামী  আব্দুল্লাহ শুভ। এসময় বোনকে রক্ষায় এগিয়ে যায় ছোট বোন মর্জিনা বেগম।  স্ত্রীর পাশাপাশি শালিকাকেও বেধড় পিটুনি দেয় সে। আশংকাজনক অবস্হায় উভয়কে উপজেলা স্বাস্হ্য কেন্দ্র হলদিবাড়ীতে ভর্তি করেন স্বজনরা।

চিকিৎসাধীন অবস্হায় শালিকা মর্জিনা বেগম হাসপাতালে প্রাণ হারায়। এসময় আব্দুল্লাহ শুভকে আটক করে পুলিশে তুলে দেয় স্হানীয়রা হত্যার ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহ শুভকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন মামুনুর রশিদ। দীর্ঘদিন ৬ বছর মামলা চলা শেষে আজ প্রকাশিত রায়ে ফাঁসিতে মৃত্যুদন্ডে দন্ডিত করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা ঘোষনা করেছেন বিচারক। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo