• লিড নিউজ
  • সমগ্র বাংলা

গোপালপুরে সন্তানকে হত্যার পর বিষপানে বাবা-মায়ের আত্মহত্যার চেষ্টা

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গোপালপুর প্রতিনিধিঃ দেনার দায়ে টাঙ্গাইলের গোপালপুরে, একমাত্র কন্যা ফাউজিয়া শেহতাজ মৃত্তিকা(৪)কে ঘুমের ঔষধ প্রয়োগ ও বালিশ চাপায় হত্যার পর ভাদুরিচর গ্রামের মোশারফ হোসেনের পুত্র মাসরুল হোসাইন (৩৫) ও মীরা আফরোজ সাথী(৩০) দম্পতি আত্মহত্যার চেষ্টা করে বলে জানিয়েছেন পুলিশ।জানা যায়, সোমবার ভোররাতে সন্তানের মৃত্যু নিশ্চিতের পর।

স্বামী-স্ত্রী ঘুমের ওষুধ ও কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করলে,টের পেয়ে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পুলক কান্তি সাহা জানান স্বামী-স্ত্রী উভয়কেই ২৪ঘন্টার আশংকামুক্ত বলা যায় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা চলছে, এখন কিছুটা সুস্থ। জাপান টোব্যাকোর সেলস এন্ড মার্কেটিং পদে ময়মনসিংহে চাকরিরত মাসরুল পরিবার নিয়ে উত্তর গোপালপুর হারুন অর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। 

অভিযুক্ত মাসরুল হোসাইন বলেন, মাস খানেক আগে ময়মনসিংহে কোম্পানির ২লাখ ২০হাজার টাকা আমার থেকে ছিনতাই হয়। পরে চাকরি চলে যায় এবং কোম্পানি টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। উপায়ান্তর না পেয়ে রোববার বিভিন্ন ফার্মেসী থেকে ১২০টি ঘুমের ওষুধ ও কীটনাশক কিনে আনি। মধ্যে রাতের পর একমাত্র কন্যাকে ১২টি ঘুমের ঔষধ প্রয়োগ এবং বালিশ চাপায় মৃত্যু নিশ্চিতের পর।

আমরা (স্বামী-স্ত্রী) ভোররাতে ঘুমের ওষুধ ও কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করি। গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব সত্যতা নিশ্চিত করে বলেন, হতাশাগ্রস্থ বাবা-মা কর্তৃক সন্তানকে খুন করার অপরাধে ও বাবা-মা'র আত্মহত্যা চেষ্টার দায়ে নিয়মিত মামলা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo