ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে হিট স্টোকে মহেন্দ্র নাথ বর্মণ(৮৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামের কামিনী কান্তু রায়ের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে ওই এলাকায় ক্ষেতে ধান কাটতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান কৃষক মহেন্দ্র নাথ বর্মণ।অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে গুরত্বর অসুস্থ অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় মারা যান তিনি।
রোববার (২৬ মে) বিকেলে রাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)