• সমগ্র বাংলা

ঢাকা-খুলনা-ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের রুট বহাল দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধি: ঢাকা হইতে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদ ও রুট বহালের দাবীতে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন করেছে নাগরিক কমিটি। শনিবার বেলা ১১টায় ভেড়ামারা রেল স্টেশনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে ভেড়ামার উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ডাঃ এসএম মুসতানজিদ এবং ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন এই দাবি আদায়ের কর্মসূচীতে। এসময় বক্তারা অবিলম্বে এই রুটে চিত্রা এক্সপ্রেস ট্রেনটির রুট পরিবর্তন না করে চালু রাখার দাবি জানান নেতৃবৃন্দ অন্যথায় দাবি আদায়ে আরো কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেন তারা।

উল্লেখ্য, আগামী জুন মাস থেকে যশোর পদ্ম বিলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রেলসেবা চালু হওয়ায় ১লা জুন খুলনা থেকে মিরপুর, ভেড়ামারা হয়ে সরাসরি ঢাকাগামী একমাত্র চিত্রা এক্সপ্রেস ট্রেনটি এই রুটে চলাচল বন্ধের ঘোষনায় ফুঁসে উঠেছে ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার লাখো মানুষ। 

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo