• সমগ্র বাংলা

দোহারের দুর্বৃত্তের হামলায় আহত ২

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে দুর্বৃত্তের হামলায় দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন পালামগঞ্জ গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আব্দুল হালিম বেপারী (৫৫) এবং হাতুর পাড়া গ্রামের আবু বকরের ছেলে শ্যামল (৩৫)। আহত হালিমের বোন লুৎফা বেগম জানান, বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাতে হালিমের দোকানে ৪-৫ জন যুবক চা খেতে আসেন। চা খাওয়া শেষে টাকা না দিয়েই চলে যেতে চান তারা।

এ সময় হালিম টাকা চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটারকাটির একপর্যায়ে ওই যুবকেরা চা দোকানী হালিমের উপর চড়াও হয়। এ সময় তারা হালিমকে এরপাথারি কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তারা দোকানে থাকা গ্যাস সিলিন্ডার দিয়ে হালিমের মাথায় সজোরে আঘাত করে। এ সময় হালিমের চিৎকার শুনে বাজারের পাহারাদার শ্যামল এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে হালিম রাজধানীর সিটি কেয়ার হসপিটালের আইসিইতে ভর্তি আছেন।

এ ব্যাপারে দোহার থানার ওসি হারুনুর রশিদ জানান ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo