• সমগ্র বাংলা

কুড়িগ্রামে উপজেলা পরিষদ ৩য় ধাপে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যয়ে ডিসি-এসপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে উপজেলা পরিষদ ৩য় ধাপে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যয়ে ভূরুঙ্গামারীর প্রিজাইডিং অফিসারদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভূরুঙ্গামারী উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর, ভূরুঙ্গামারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাহমিদুল ইসলাম, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন কচাকাটা থানার অফিসার ইনচার্জ বিশ্বদেব রায় সহ নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও স্থানীয় চেয়ারম্যানবৃন্দ ।

মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপ  নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা হয়ে দাড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo