• লিড নিউজ
  • সমগ্র বাংলা

হামলা ও অ্যাসিড নিক্ষেপকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বালাবাড়ীহাট ভাষারভিটা এলাকায় জোড় করে জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও এসিড নিক্ষেপ কারীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে কেসি রাস্তায় মানববন্ধনে অংশগ্রহণ করে ওই এলাকার পুরুষ-মহিলারা। 

ভুমি দস্যুদের শাস্তি চাই,অ্যাসিড নিক্ষেপ কারীদের ফাঁসি চাই,সন্ত্রাসীদের গ্রেপ্তার করো-করতে হবে ইত্যাদি শ্লোগান লেখা প্লাকার্ড ও অ্যাসিড নিক্ষেপসহ সন্ত্রাসী হামলার ছবি হাতে নিয়ে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,মো.বজলার রহমান লাভলু,গোলাম মোস্তফা লিটু,বক্তার আলী,গয়ছল হক প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা প্রশাসনের নিকট সন্ত্রাসী হামলাকারী ও এসিড নিক্ষেপকারীদের ঘটনার সুষ্ঠু তদন্ত করে শাস্তি প্রদানের জোড় দাবী জানায়।

উল্লেখ্য, উপজেলার বালাবাড়ীহাট ভাসারভিটা এলাকার বজলার রহমান লাভলু গং ও নুর মোহাম্মদ গং এর মধ্যে জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।ওই জমি নিয়ে চলমান মামলায় বিজ্ঞ আদালত বজলার রহমান গং এর পক্ষে রায় প্রদান করেন।আদালতের পক্ষ থেকে গত ২০২৩ সালের ২৪আগষ্ট তারিখে তাদের নিকট জমির দখলও বুঝিয়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের জন্যও কয়েক দফা উদ্যোগ নেয়া হয়েছিল। 

গত শুক্রবার(১৭ মে)সকালে বজলার রহমান সরকার লাভলু গং জমির সীমানা ঠিক করতে গেলে নুর মোহাম্মদ গং তাদের উপর অতর্কিত হামলা চালায়।হামলায় বজলার গং এর আকবর আলীর ছেলে মুকুল মিয়ার পায়ে দা দিয়ে কোপ মারলে পা মারাত্মক যখম হয়। এ সময় নুর মোহাম্মদ বাহিনীর অ্যাসিড মিশ্রত গরম পানি নিক্ষেপে গয়ছল হকের স্ত্রী সাহেরা বেগম, বক্তার আলীর ছেলে সুরুজ্জামান উজ্জ্বল ও বশির উদ্দিনের ছেলে গোলাম মোস্তাফা লিটুর শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে যায়। অ্যাসিড মিশ্রিত গরম পানিতে ঝলসে যাওয়া ওই ৩জনকে প্রথমে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

মামলার বাদী মো.বজলার রহমান লাভলু জানান,তারা আদালত কর্তৃক রায়প্রাপ্ত জমিতে গেলে নুর মোহাম্মদ,বকুল বেগম ওরফে বোনো,ফজলুল হক ওরফে আল্টু,মাইদুল ইসলাম,মাজেদুল ইসলাম,পারুল বেগম ও রোকাইয়া বেগমরা দেশীয় বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে হামলা চালায় এবং আমাদের শরীরে অ্যাসিড মিশ্রিত গরম পানি নিক্ষেপ করে। 

মন্তব্য (১)





image
image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo