• সমগ্র বাংলা

কুড়িগ্রামে নানা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে দিনব্যাপী নানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (২২ মে) প্রধান বিচারপতি কুড়িগ্রামের দাসিয়ারছড়া পরিদর্শন, যা পূর্বে একটি ছিটমহল ছিল। কুড়িগ্রাম সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা ও সালামী গ্রহন। তিনি বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময়, কুড়িগ্রামে ন্যায়কুঞ্জের উদ্বোধন, উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন, পিপি আব্রাহাম লিংকনের নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ও জেলা বার এসোসিয়েশন এর সাথে মতবিনিময় সভা করেন। প্রধান বিচারপতির এই সফরে সফরসঙ্গী ছিলেন তার সহধর্মিণী।

হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান, লালমনিরহাট -৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ সহ উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবীর, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

প্রধান বিচারপতি সাথে সফরসঙ্গী হিসাবে ছিলেন আপীল বিভাগের রেজিষ্টার মোঃ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিষ্টার (বিচার) এস,কে,এম তোফায়েল হাসান মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক এস, এম নূরুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ খুরশীদ আলম মহোদয় সহ বারের বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং কুড়িগ্রাম আইন অংগনের  বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ এবং জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃদ।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo