• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জ পৌরসভায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।জানা যায়, পৌরসভার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হতে শিমরাইল রেললাইন পর্যন্ত ৪শ ৯৫ মিটার ইউনিব্লক রাস্তা ৬৬ লক্ষ ২১হাজার ২শ ৯৮টাকা ব্যায়ে জারিফ ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান ও ফায়ার সার্ভিস হতে দত্তপাড়া ডিপিএইচ ইউ ড্রেন পর্যন্ত ৫০লক্ষ ৫১ হাজার ৮শ ৯৪টাকা ব্যায়ে ৩শ ২০মিটার আরসিসি ড্রেন নির্মাণকাজ বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান শাহারিয়া এন্টার প্রাইজ।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, ছবির উদ্দিন বলাই, শামছুদ্দিন, কাউন্সিলর আব্দুল মোতালেব, শফিকুল ইসলাম লিংকন, মেহেদী হাসান রুবেল, নুরুন্নাহার কণাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, আমি নির্বাচনী প্রতিশ্রুতি পালনে বদ্ধ পরিকর। আমার কোন লোভ লালসা নেই। আমি পৌরবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। পৌরসভার উন্নয়নের মাঝে আজীবন বেঁচে থাকতে চাই। তিনি আরো বলেন, পৌরবাসীর সেবক হিসেবে সব সময় পাশে থাকতে চাই।

আমি ব্যক্তিগত উন্নয়নের চেয়ে সমষ্টিগত উন্নয়নের প্রতি বেশী আগ্রহী। কেউ কেউ আমার কাছে গেলে অনেক সময় কথা বলার সুযোগ পাইনা। তবে আপনাদের দাবীর কথা আমার মনে থাকে। সময় সুযোগ পেলে পূরণ করে দেব ইনশাআল্লাহ্। আমার আচারণে কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিবেন।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo