• সমগ্র বাংলা

নওগাঁয় বিশ্ব মেডিটেশন দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “ভালো মানুষ ভা‌লো দেশ স্বর্গভ‚‌মি বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সারা দে‌শের ন‌্যায় নানা আয়োজনে নওগাঁয় বিশ্ব মেডিটেশন দিবস পালিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার শহরের মুক্তির মো‌ড় জেলা প‌রিষদ পা‌র্কে বিশ্ব মেডিটেশন দিবস উপল‌ক্ষে নওগাঁ কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে মেডিটেশন চর্চার আয়োজন করা হয়।

এসময় শতা‌ধিক ধ্যানপ্রেমী নানা শ্রেণিপেশার নানা বয়সী নারী পুরুষ, সেবক, দা‌য়িত্বশীল এই অনুষ্ঠা‌নে অংশগ্রহণ ক‌রেন। এসময় জানানো হয়, ২০২১সাল থেকে দিবস পালনের মধ্য দিয়ে ধ্যান ও সুস্থ জীবনাচারের বাণী এখন পৌঁছে গেছে সমাজের সর্বস্তরের সচেতন মহলে। স্বাস্থ্য অধিদপ্তর ২০২২সালে যোগ মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে গ্রহণ করেছে।

২০২৩ সালে শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের অংশে পরিণত হয়েছে ধ্যান। এছাড়া অনুষ্ঠানে কোয়ান্টাম মেথডের প্রবর্তক শহীদ আল বোখারী মহাজাতক অডিও বাণীতে বলেন, ভ্রান্ত জীবনাচারে সৃষ্ট বিভিন্ন রোগ থেকে মুক্তি এবং টোটাল ফিটনেসের জন্যে প্রয়োজন মেডিটেশন ও সুস্থ জীবনাচার। দিবসের এই শুভক্ষণে তিনি সবাইকে সমাজ ও দেশের জন্যে মহৎ ভাবনার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo