• সমগ্র বাংলা

কুড়িগ্রামের তিন উপজেলায় ভোটগ্রহন শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সুষ্ঠুভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ ২য় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। কুড়িগ্রাম, রাজারহাট ও উলিপুরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মঙ্গলবার (২১ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলায় সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে শুরু হয়েছে।

 প্রায় ১১০২ জন পুলিশ সদস্য কুড়িগ্রামের ১ম ধাপে নির্বাচনী দায়িত্ব পালন করছে। কেন্দ্রে কেন্দ্রে ২/৪ জন পুলিশ সদস্য, ৩/৪ টি কেন্দ্র মিলে ১ জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে রোবাস্ট মোবাইল টিম, রয়েছে পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ক্লাস্টার কেন্দ্র ভিত্তিক স্মার্ট স্ট্রাইকিং টিম, নির্বাচনী এলাকাকে ০৬ টি সেক্টরে ভাগ করে প্রত্যেক সেক্টরে একজন অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে সাংগুইন সেক্টর পুলিশ টিম।

এছাড়াও থানাভিত্তিক রয়েছে পুলিশের ৩ টি স্পেশাল কুইক রেসপন্স টিম। ভোটগ্রহণ শুরুর আগ থেকেই কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo