• সমগ্র বাংলা

আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে পিতার জন্য ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে দুই পুত্র

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ৫ জুন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মনিরুল হকের জন্য ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন তার জেষ্ঠ্য পুত্র কাজী সাগর ও কনিষ্ঠ পুত্র কাজী আকাশ।তারা বন্ধু-বান্ধব ও জনগণ  নিয়ে চষে বেড়াচ্ছন উপজেলার প্রতিটি হাট-বাজার, পাড়া-মহল্লা। প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তার বাবার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোট প্রার্থনা করছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার ( ১৮ ই মে) সন্ধ্যা থেকে রাত ও রোববার  (১৯ই মে) সকালে উপজেলার জয়দেবপুর বাজার, বারাংকুলা বাজার ও গোপালপুর বাজারের ব্যবসায়ী,  পথচারীদের  কাছে ও গুরুত্বপূর্ণ জায়গায়  পিতা কাজী মনিরুল হকের জন্য দোয়া ও ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন তারা।

গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মনিরুল হকের জেষ্ঠ্য কাজী সাগর জানান, 'বাবার জন্য প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও গিয়ে ভোট প্রার্থনা করছি। মানুষের ব্যাপক সাড়াও পাচ্ছি। বাবা দীর্ঘকাল উপজেলার সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। মানুষ বাবাকেও অনেক ভালোবাসে, এটা বুঝতে পারছি। বাকিটা সবাই ৫ জুন ভোট দিয়ে দেখিয়ে দিবে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo