ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে বন্ধুর বাড়ীর শয়ন কক্ষ থেকে আজ রবিবার সকালে সাকিব নামে একজন যুবকের হাতপা বাধা অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত পুলিশ। তবে কারন জানতে পারেনি তারা। হত্যার শিকার সাকিব হাসান (১৮) বোচাগঞ্জের নাফানগর উত্তরপাড়ার মমিনুল ইসলামের ছেলে।
বোচাগঞ্জ থানার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক রাসেল জানান, সকালে খবর পেয়ে ১ নম্বর নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের লাইসুর রহমানের বাড়ীর একটি শয়নকক্ষে চাঁদরে মোড়ানো হাতপা বাধা অবস্হায় সাকিবের লাশ উদ্ধার করেছেন তারা। এসময় লাশের শরির ছিল ফোলা এবং দুর্গন্ধময়। এসময় বাড়ীতে একজন বাক প্রতিবন্ধী নারী ছাড়া কেউ ছিলনা।
গৃহকর্তাসহ পরিবারের সদস্যরা আত্বগোপনের জন্য পালিয়ে গেছে। গৃহকর্তা লাইসুরের ছেলের সাথে সাকিবের বন্ধত্ব ছিল। হত্যার কোন কারন জানতে পারেননি তারা। তবে প্রকৃত কারন বের করতে আত্বগোপনকারিদের আটক বিভিন্ন স্হানে অভিযানসহ তদন্ত চালাচ্ছেন তারা।
এদিকে সাকিবের পিতা মমিনুল ইসলাম জানান, শুক্রবার বিকালে কৃষি কাজ শেষে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে ব্যাটসহ বাইসাইকেল নিয়ে বেরিয়ে আর ফিরনি সাকিব। বন্ধুদের সাথে রয়েছে মনে নিখোজের বিষয়ে থানায় কোন অভিযোগ জানাননি তারা। আজ সকালে লাশ উদ্ধারের খবর পেয়েছেন তারা।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)