• সমগ্র বাংলা

ভয় পাবার কোন কারণ নাই, আমাদের একজন শেখ হাসিনা আছেন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ মহিলা আ’লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, এ দেশের মানুষের ভয় পাবার কোন কারণ নেই। কারণ বাংলাদেশের জন্য একজন শেখ হাসিনা আছেন।

তিনি শনিবার (১৮ মে) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ’লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, কালীগঞ্জের মানুষেরও ভয় পাবার কোন কারণ নাই। কেননা জননেত্রী শেখ হাসিনার মত আমিও আছি আপনাদের পাশে সব সময়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুবকর চৌধূরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আ‘লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারনম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, উপজেলা আ‘লীগের সহ সভাপতি পরিমল চন্দ্র ঘোষ। 

কালীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি এসএম রবীন হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, মোক্তারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি রনি হায়দার সুমন, ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা প্রমুখ। এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo