ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গোশল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাওহীদ (১০) নামের নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরের দিকে পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের অ্যাড. জালাল উদ্দিনের পুকুরে এ ঘটনা ঘটে।নিহত তাওহীদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরালগী গ্রামের খায়রুল ইসলামের ছেলে। সে পরিবারের সাথে চন্নাপাড়া হালিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো।
স্থানীয়দের বরাত দিয়ে শাহীন আলম জানান,গত ৪-৫ বছর ধরে শ্রীপুরের ওই বাড়িতে ভাড়ায় থেকে তাওহীদের বাবা-মা স্থানীয় ভিনটেক্স কারখানায় চাকরি করেন। সেই সুবাদে শিশুটি বাড়িতে একাই থাকে। শনিবার সকালে উভয়ই কাজে চলে গেলে আশপাশের শিশুদের সাথে খেলা করছিল তাওহীদ।
দুপুরের দিকে কয়েকটিকে শিশুকে নিয়ে স্থানীয় জালাল উদ্দিনের পুকুরে গোশল করতে যায় সে। গোশল শেষে সবাই উঠে গেলেও তাওহীদ পানিতে তলিয়ে যায়। এসময় সাথে থাকা শিশুদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুকুরে খুঁজাখুঁজি করে পানির নিচ থেকে তাওহীদের লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

মন্তব্য (০)