ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধিঃ হাসুয়া দিয়ে একজনকে কুপিয়ে হত্যা এবং আরেকজনকে কুপিয়ে গুরুত্বর আহত করার ঘটনায় অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন যুবক বিকাশ (৩৫) চিকিৎসাধীন অবস্হায় গেল শুক্রবার রাতে হাসপাতালে মারা গেছে। এর আগে গতকাল শুক্রবার বিকালে দুইজনকে হতাহতের ওই ঘটনা ঘটিয়েছিল সে। একারনে গন পিটুনি দিয়ে তাকে পুলিশে তুলে দিয়েছিল স্হানীয়রা।
জানা গেছে গতকাল শুক্রবার বিকালে জেলা সদরের শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর মুশোহরপাড়ায় প্রতিবেশী গণেশ (৬০)কে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছিল মানসিক ভারসাম্যহীন যুবক বিকাশ (৩৬)। এসময় আরেক প্রতিবেশী পরসাদুর ছেলে শরস (৩০)কে কুপিয়ে জখম করে সে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন জানান, দুইজনকে কোপানোর ঘটনায় ক্ষিপ্ত হয়ে মানষিক ভারসাম্যহীন বিকাশকে গন পিটুনি দিয়েন গতকাল সন্ধ্যায় পুলিশের হাতে তুলে দিয়েছিল স্হানীয়রা। গুরুত্বর অবস্হায় তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান তারা। গেল শুক্রবার রাত ১০ টার দিকে মৃত্যু ঘটেছে বিকাশের।
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

মন্তব্য (০)