• সমগ্র বাংলা

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে ধানকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম ইউনুস আলী(৬০)। তিনি শিলাইদহ ইউনিয়নের খোদ্দ বনগ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকাল ৭টার দিকে খোর্দ্দ বনগ্রামে ধান কাটাকে কেন্দ্র করে ইউনুস আলী ও মুক্তার আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুক্তার আলী ও তার লোকজন মিলে ইউনুস আলীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করেন।

আশঙ্কাজনক অবস্থায় ইউনুস আলীকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় দু’জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ধান কাটাকে কেন্দ্র করে নিহত ইউনুস আলী ও মুক্তার আলীর মধ্যে বাকবিতন্ডা এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।

এতে ইউনুস আলী রক্তাক্ত জখম হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ইউনুস আলী মারা যান। তিনি আরো জানান, নিহত ইউনুস আলী ও মুক্তার আলী একে অপরের আত্মীয়। সম্পর্কে বেয়াই। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা প্রশমনে এলাকায় অতিরিক্ত পুরিম মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (০)





image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

  • company_logo