• সমগ্র বাংলা

কালীগঞ্জে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: ‘‘সুখে ভরবে আগামীদিন, পেনশন এখন সর্বজনীন’’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন ঊর্মির পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. ওয়াহিদ হোসন, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে একইস্থানে কালীগঞ্জ উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতেও প্রধান অতিথি হিসেবে ডিসি উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo