• সমগ্র বাংলা

বগুড়ায় ট্রেনে কাটা  পড়ে ২ যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার আদমদীঘি উপজেলায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার কাঁঠালবাড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে আলমগীর হোসেন (৩৪) ও কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নারিকেলপাড়া এলাকার আব্দুল হকের ছেলে তোজাম্মেল হক বকুল (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোর ৫টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেনের মৃত্যু হয়। একই দিন ভোর সাড়ে ৫টার দিকে তিলেকপুর স্টেশনের পাশে একই ট্রেনে কাটা পড়ে তোজাম্মেল হক বকুলের মৃত্যু হয়। 

সান্তাহার রেলওয়ে ফাঁড়ির ইন্সপেক্টর মোক্তার হোসেন বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

  • company_logo