• সমগ্র বাংলা

শিবচরে দিনমজুরের মাঝে ছাতা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: দেশজুড়ে তাপদাহ চলছে। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। গরমে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। তাই তাদের কষ্ট লাঘব করতে জেলা প্রশাসক পদের ২৫২ বছর পূর্তিতে মাদারীপুর জেলা প্রশাসক মো: মারুফুর রশিদ খানের পক্ষ থেকে ১২০ জন দিনমজুর ও শ্রমিকদের মাঝে ছাতা ও পানির পট বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে শিবচর উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ১২০ জন দিন মজুর ও অসহায় মানুষের মাঝে ছাতা ও পানির পট বিতরণ করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন। 

জেলা প্রশাসকের ব্যাতিক্রমি এমন উদ্যোগ সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে। দিনমজুর ও সুফল পাওয়া নিম্ন আয়ের মানুষরা জানিয়েছে স্বস্তির কথা। ছাতা পেয়ে দিন মজুর মহিলা ও পুরুষরা আনন্দ প্রকাশ করেন এবং জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা যারা সরকারি চাকরি করি, তারা অফিসের মধ্যে থাকি। সেখানে অনেকটা আরাম। কিন্তু যারা দিনমজুর, শ্রমিক বা রিকশা চালিয়ে জীবন নির্বাহ করছেন। তারা নিদারুণ কষ্ট পাচ্ছেন। তাই জেলা প্রশাসক পদে ২৫২ বছর পূর্তিতে এই শুভ দিনকে স্মরণ করে রাখার জন্য শ্রমজীবীদের কথা চিন্তা করে জেলা প্রশাসক জনাব মো: মারুফুর রশিদ খান স্যার এ  উদ্যোগ গ্রহণ করেন। 

উল্লেখ্য, ১৭৭২ সালের এই দিনে কালেক্টর বা জেলা প্রশাসকের যাত্রা শুরু হয়েছিল।

মন্তব্য (০)





image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

  • company_logo