• সমগ্র বাংলা

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি ফরিদপুরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কে বিএসসি (পাশ) সমমান মর্যাদা প্রদান সহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৪ দফা দাবি বাস্তবায়নে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রম এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখা।

সোমবার ( ১৩ মে) ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান তারা।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রচার সম্পাদক মুইজ্জুর রবি।

এ সময় জেলা শাখার সভাপতি শামসুদ্দিন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কেএম আমিনুল ইসলাম, জেলা শাখার  সহ সভাপতি মোঃ আব্দুর রাকিব ও মোহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান ও সাহিত্য সম্পাদক অজয় কুমার দাস সহ অন্যরাও উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

  • company_logo