• সমগ্র বাংলা

১৪ ঘন্টা পর সৈয়দপুরে নামল বিমান, শনাক্ত হয়নি বিদ্যুৎ বিভ্রাটের ত্রুটি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ১৪ ঘণ্টা পর উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ৮টার পর থেকে বিমান উঠানামা শুরু হয়। তবে সকাল ৯ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রানওয়ের বিদ্যুৎ বিভ্রাটের ত্রুটি শনাক্ত করতে পারেনি বিমানবন্দরের প্রকৌশল বিভাগ।

এর আগে রোববার সন্ধ্যা ৬ টার পর থেকে নাইট ল্যান্ডিং সিস্টেম কাজ না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট বাতিল করা হয়। ফলে ঢাকাগামী দুই শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।

সৈয়দপুর বিমানবন্দরের সূত্র জানায়, বিমানবন্দর রানওয়েতে উন্নয়ন কাজ চলছিল। এ অবস্থায় কোথাও বৈদ্যুতিক সংযোগ কাটা পড়ে। এরপর থেকে রানওয়ের বাতিগুলো জ্বলছে না। বিমানবন্দরের প্রকৌশল বিভাগ বিষয়টি জানার পর ত্রুটি খুঁজে দেখছে। রাতভর চেষ্টা করে ত্রুটি শনাক্ত করতে পারেনি তারা।

বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, আজ সকাল ৮ টা ১ মিনিটে নভোএয়ার, ৮টা ৭ মিনিটে বাংলাদেশ বিমান ও ৮টা ১৫ মিনিটের দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট অবতরণ করে। দিনের বেলায় বিমান চলাচলে কোন সমস্যা নেই। চলমান সমস্যা নিরসনে বিশেষজ্ঞ প্রকৌশল দল কাজ করছে। আশা করি সন্ধ্যার মধ্যে সমস্যা সমাধান হবে।

মন্তব্য (০)





image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

  • company_logo