প্রতীকী ছবি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পৃথক দুটি স্থানে বৃষ্টির সময় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্য হয়েছে। এরা হলেন দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের মৃত খেদের মল্লিকের ছেলে আহমেদ মল্লিক (৬২) ও দর্শনা থানার ঝাঝরি বেগমপুর গ্রামের আশ্রায়নের আব্দুল মালেকের ছেলে রুবেল হোসেন (৩০)।
আজ সকাল সাড়ে ৮ট ও ৯টার দিকে পৃথক দুটি স্থানে এই বজ্রপাতের ঘটনা ঘটে। দামুড়হুদা থানার ওসি তদন্ত শেখ মাহাবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
আজ শনিবার ১১ মে সকাল ৯টার দিকে বৃষ্টি হওয়ার সময় পাটাচোরা গ্রামের মৃত খেদের মল্লিকের ছেলে আহমেদ মল্লিক (৬২) গ্রামের মাঠে কৃষি ফসলের পরিচর্যা করার সময় বজ্রপাতে আহত হলে মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই আহমেদ মল্লিক মারা যায়।
অপরদিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার জানান, একইদিন সকাল সাড়ে টার দিকে ঝাঝরি গ্রামের আশ্রায়ন প্রকল্পের ঘরে বাসিন্দা বৃষ্টির সময় তার নিজ ঘরে বসে ছিল এসময় বজ্রপাতে তার নিজ ঘরেই মৃত্যু হয়েছে।
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

মন্তব্য (০)