ছবিঃ সিএনআই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ৩য় ধাপে অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ জিয়াউল করিম খাঁন সাজু’র সমর্থনে উপজেলার যুবকবৃন্দের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে )সন্ধ্যায় স্থনীয় হোটেল রাজমনিতে এ সভা অনুষ্ঠিত হয়।
লিকন চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ মমিনুল ইসলাম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃজিয়াউল করিম খাঁন সাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আলী রুবেল সিকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মঈম সিকদার,এস এম সঞ্চল,মোহাম্মদ রাজিব,তানভীর হাসান,রেজাউল করিম সহ আরো অনেকে।
আলোচনা সভায়,উপজেলা পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ জিয়াউল করিম খাঁন সাজু বলেন,দীর্ঘদিন যাবত সতাতা ও নিষ্ঠার সাথে আমি সকল উন্নয়ন কর্মকান্ডে নিরলসভাবে জনগনের পাশে থেকে কাজ করেছি। জীবনের শেষদিন পর্যন্ত আমি মানুষের সেবা করে যেতে চাই।
তাই আগামী ২৯ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সকলের সমর্থন, ভোট ও দোয়া-আশীর্ব্বাদ কামনা করছি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবো ইনশাল্লাহ।
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

মন্তব্য (০)