• লিড নিউজ
  • জাতীয়

দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শুক্রবারের (১০ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবারের (১১ মে) পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পরে।

মন্তব্য (০)





image

‎ই-জিপি আরও ব্যবহারবান্ধব ও অংশীজনমুখী করতে হবে: পরিকল্পন...

নিউজ ডেস্কঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর র...

image

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভ...

image

‎দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামেই মামলা করালেন বেনজীর

নিউজ ডেস্কঃ যেকোনো‌ উপায়ে নিজের বাংলাদেশে ফেরানোর...

image

সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদ আর নেই

নিউজ ডেস্কঃ সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হার...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সা...

  • company_logo