• সমগ্র বাংলা

নির্বাচনী ডিউটিতে গিয়ে দুর্ঘটনায় আহত ঈশ্বরগঞ্জের ইউএনও

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : উপজেলা নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। বুধবার সকাল ৫টার দিকে ফুলপুরের হরিরামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ সড়ক দূর্ঘটনায় ইউএনও’র সরকারি গাড়ি দুমড়ে মুচড়ে যায় এবং তার বাম হাত ভেঙ্গে যায়। আহত ইউএনও’কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনূপ কুমার শেঠ। ইউএনও’র দেহরক্ষী আল-আমিন জানান, নির্বাচনী ব্যালট পেপার কেন্দ্রে পৌছে দিয়ে উপজেলায় ফেরার পথে শেরপুরগামী ঝিনাইগাতি একপ্রেস পরিবহনের সাথে এ মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘনায় ইউএনও’র গাড়ীচালক সোহেল (৩০) ও আহত হয়। দূর্ঘটনার পর বাস চালক পলাতক রয়েছে।

ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল আহমেদ বলেন, নির্বাচনী দায়িত্ব পালন করতে এসে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ফুলপুরের হরিরামপুর নামক স্থানে শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনওর গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় গাড়িতে থাকা ঈশ্বরগঞ্জের ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস রেখে চালক পালিয়ে গেছেন। গাড়ি দুটি উদ্ধারের কাজ চলছে।

মন্তব্য (০)





image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

image

ফরিদপুরের নগরকান্দায় ৩৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২, পিকআপ ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১০ লাখ টাকা মূল...

image

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য ...

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

  • company_logo