• সমগ্র বাংলা

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন চলছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্নভাবে ভোটগ্রহন চলছে। এ উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১,৯৭,২০৯জন ভোটার ৮২টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ উপজেলায় মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা ও কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃংখলা রক্ষায় ১জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতি কেন্দ্রে একজন এসআই এর নেতৃত্বে ৪জন পুলশ সদস্যসহ আনসার বাহিনীর সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্সসহ র‌্যাবের টহল অব্যাহত আছে।

মন্তব্য (০)





image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

image

ফরিদপুরের নগরকান্দায় ৩৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২, পিকআপ ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১০ লাখ টাকা মূল...

image

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য ...

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

  • company_logo