ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে কুকুরের কামড়ে হাসান আলী(১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। হাসান উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার জাইদুল হকের ছেলে।
জানা গেছে, ফুলবাড়ী উপজেলা চত্বরে শিশু পার্কের বসে ছিল কিশোর হাসান আলী। কুকুর মাঠের একটি ছাগলকে কামড়িয়ে আহত কর। হাসান আলী ছাগলটিক বাঁচার জন্য এগিয়ে গেলে তাকেও কামড়িয়ে ক্ষতবিক্ষত কর। পরে বাড়িতে এসে বিষয়টি পরিবারকে অবগত করে। পরিবারটি গরীব-অসহায় এবং টাকা পয়সার সংকটে ছেলেটির সু-চিকিৎসা না করে স্থানীয়ভাবে কবিরাজির মাধ্যমে ঝাড়ফুঁকের চিকিৎসা নেন। এতে ছেলেটির অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে হাসানের মৃত্যু হয়। কিশোর হাসান অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিয়ে কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলীর সাথে কথা হলে তিনি জানান, হাসান আলী ভাল ছাত্র ছিল। সে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। হাসান এভাবে অকালে মৃত্যুবরণ করবে এটা ভাবতেই কষ্ট হচ্ছে।
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১০ লাখ টাকা মূল...
নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

মন্তব্য (০)