ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ইসলাম তালুকদার (৪৭) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ।
জানা যায়, সোমবার (৬ ই মে) সকালে মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের
মো: ইসলাম তালুকদার(৪৭) চৌচালা টিনের ঘরের মধ্যে রশি পেচিয়ে বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আত্মহত্যা করেন।
তার ছোট মেয়ে আদুরি বেগম (২০) তার বাবাকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে মৃত অবস্থায় নিচে নামায়।
ফরিদপুরের মধুখালী থানার এসআই অজয় বালা জানান, আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। মধুখালী থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার নং ১৮/২৪ তাং - ০৬/০৫/২৪
তিনি আরো জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে ।
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১০ লাখ টাকা মূল...
নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

মন্তব্য (০)