ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে ‘খামারি’ মোবাইল অ্যাপের মাধ্যমে কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের (এসএল ৮ এইচ) প্রদর্শনী ও পানি সেচ সাশ্রয়ী প্রযুক্তি এডব্লিওডি প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া-পাঁচাশি গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক (শস্য) আজিজ জিলানী চৌধুরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ উইং এর পরিচালক মো. আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার সাবেক পরিচালক ড. মো. মনোয়ার করিম খান, বিএআরসির সদস্য পরিচালক (শস্য) অজিত কুমার চক্রবতী, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, বড়হিত ইউপি চেয়ারম্যান আজিজুল হক ভূইয়া প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)