• লিড নিউজ
  • রাজনীতি

'প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো শ্যামপুর চিনিকল পুনরায় চালুর'

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই


রংপুর ব্যুরো: দীর্ঘদিন থেকে মাড়াই স্থগিতকৃত শ্যামপুর সুগার মিলকে পুনরায় চালুর অনুরোধে রংপুরের মিঠাপুকুর  আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্যামপুর  চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ।

শনিবার (৪ মে) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এমপির নিজ বাসভবনে গিয়ে বন্ধ চিনিকল চালুর বিষয়ে সংসদে বলার জন্য অনুরোধ জানিয়ে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।

সংসদ সদস্য জাকির হোসেন সরকার বলেন, রংপুর জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর বিষয়ে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো এবং সংসদে বিষয়টি তুলে ধরবো।তিনি আরও বলেন,মিঠাপুকুরের আখ চাষিরাও সুগার মিলস্ টি চালুর দাবি জানিয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা,সাধারণ সম্পাদক আবু সুফিয়ান,সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান সরকার ডাবলু, আখচাষি সমিতির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর,যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান সোহাগ, নাগেরহাট ইক্ষু ক্রয় কেন্দ্রের সভাপতি বাবু সিংহ রায় হেলেঞ্চা ইক্ষু ক্রয় কেন্দ্রের সভাপতি আ. হালিম বালুয়া ইক্ষু ক্রয় কেন্দ্রের সভাপতি এমদাদুল হক,জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান রাফি,জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মাহিদ প্রমুখ।

প্রসঙ্গত, গত ২আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায়  বন্ধ হওয়া সুগার মিল গুলো যেন পুনরায় চালু হয় সে ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo