• সমগ্র বাংলা

চালককে হত্যা করে দুই ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে চালককে হত্যা করে দুই  ইজিবাইক ছিনতাই চক্রের ৭ পেশাদারি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে পৃথক দুটি হত্যাকান্ডের ঘটনায় ছিনতাই হওয়া একটি ইজিবাইক ও আরেকটি ইজিবাইকের ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ৩ দিনের চিরুনি অভিযান শেষে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ । 

শনিবার বিকেল ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) রাজন কুমার দাস বলেন, গত ১৬ মার্চ ও ৮ এপ্রিল ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্য যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে নির্জন স্থানে নিয়ে চালকদের হত্যা করে। চক্রটি পেশাদার ছিনতাইকারী। হত্যার পর অর্ধগলিত লাশ পায় পুলিশ। ক্লুলেস হত্যাকাণ্ডে তদন্তে নেমে প্রথমে আসামীদের চিহ্নিত করা হয়। গত তিন দিন অভিযান চালিয়ে তাদের আটক করি। কোনো আইডিন্টেফিকশন নাম্বার না থাকায় ইজিবাইক বিক্রি করা সহজ। তাই এই চক্র চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের কাজ করতো। এসব ঘটনাহ আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। 

মন্তব্য (০)





image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

image

ফরিদপুরের নগরকান্দায় ৩৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২, পিকআপ ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় সাড়ে ১০ লাখ টাকা মূল...

image

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য ...

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

image

১৮ কোটির হাসপাতাল, তবু তালাবদ্ধ তালিয়ায় চিকিৎসার বদলে সা...

গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...

image

গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে দিনাজ...

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...

  • company_logo