• রাজনীতি

কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে আসন্ন প্রহসনের উপজেলা পরিষদের নির্বাচন বর্জনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে শুক্রবার (৩ মে) বিকেলে উপজেলার কালীগঞ্জ পৌরসভার সোনালী ব্যাংকের মোড়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ নির্বাচন বর্জন করতে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় ব্যাংকের মোড়ে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, সাবেক সাংগঠনিক মনিরুজ্জামান খান লাভলু, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

সভা শেষে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে এক বিশাল বিক্ষোভ মিছিল কালীগঞ্জ সোনালী ব্যাংক হতে কালীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে তুমুলিয়া ইউনিয়নের সোম বাজারে বিপুল সংখ্যক নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণে আরেকটি সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি রফিজুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক এডভোকেট নাজমুল হক চৌধুরী বিপ্লব ও তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সেরু মেম্বার।

প্রতিবাদ মিছিলে ও সভায় অংশগ্রহণ করেন কৃষক দলের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক রাব্বিল আহমেদ,  বিএনপি নেতা খোরশেদ আলম কাজল, আলাউদ্দিন ফরাজী, মামুনুর রশীদ মামুন, পৌর যুবদলের আহ্বায়ক কায়েস ইসলাম, সদস্য সচিব রাশেদুল হাসান রিপন, নাগরী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কালীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক তোফাজ্জল হোসেনে মোফাসহ গাজীপুর জেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড  বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo