• সমগ্র বাংলা

দোহারে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ি চকে নিখোঁজের একদিন পর শেখ মোহাম্মদ আলী (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। নিহত মোহাম্মদ আলী উপজেলার সুন্দরীপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৯ এপ্রিল আসরের নামাজ পরতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয় মোহাম্মদ আলী। পরদিন সকালে কোঠাবাড়ি চকে স্থানীয়রা একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে ঘটনাটি রহস্যজনক বলছেন এলাকাবাসী।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

রাণীনগরে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা, ডাকাত দলের তিন সদস্য ...

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর রাণীনগর উপজেলার “রাণীনগর-আত্র...

image

১৮ কোটির হাসপাতাল, তবু তালাবদ্ধ তালিয়ায় চিকিৎসার বদলে সা...

গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...

image

গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে দিনাজ...

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...

image

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেপ...

গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...

image

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

  • company_logo