ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধি: ট্রেনে ওঠার সময় বন্ধুর হাত ফসকে পড়ে যাওয়া ব্যাগ তুলে দেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রান গেছে বকুল নামে এক কিশোর বন্ধুর। আজ মঙ্গলবার সকালে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরামপুর ষ্টেশনে। নিহত বকুল হোসেন(১৬) বিরামপুরের হাবিবপুর এলাকার মেহেদুল ইসলামের ছেলে। সে হাবিবপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।
নিহত কিশোরের মামা হামিদুর রহমান জানান, আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কয়েকজন বন্ধু চিলাহাটি এক্সেপ্রেস ট্রেনে চড়ে গন্তব্যে যেতে অপেক্ষা করছিল। এসময় এক বন্ধুর হাত ফসকে একটি ব্যাগ নিচে পড়ে যায়। সেই ব্যাগটি বন্ধুর হাতে তুলে দিতে চেস্টা করছিল বকুল। এসময় ২ নম্বর লাইন দিয়ে ছুটে চলা পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনের বগির ধাক্কায় ছিটকে পড়ে যায় সে।
দ্রুত তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত বলে ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস জানান, বুকে গুরুতর আঘাতের কারনে হাসপাতালে আনার আগেই মৃত্যু ঘটেছে তার।
বিরামপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী জানান, সকাল সোয়া ৯টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ক্রসিং এর জন্য চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ষ্টেশনে ১ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছিল।
এসময় ২ নম্বর লাইন দিয়ে ছুটে চলা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগির ধাক্কায় ছিটকে পড়েছিল বকুল নামের কিশোরটি।বিরামপুর থানার উপ পরিদর্শক মামুনুর রশিদ জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে লাশ হস্হান্তর করেছেন তারা।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)