• সমগ্র বাংলা

ফরিদপুরে কৃষকদলের উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি: সারাদেশে চলমান তীব্র তাপদাহে সাধারণ পথচারী ও দিনমজুরদের একটু স্বস্তি ও প্রশান্তি  দিতে তাদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে ফরিদপুর মহানগর  কৃষকদল।রোববার (২৮ শে এপ্রিল)  দুপুরে শহরের  কোর্ট চত্বর এলাকায় প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে প্রয়োজনীয়  পানি ও স্যালাইন বিতরণ করে তারা।

মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ জানান, তীব্র তাপাদহে আমাদের মহানগর কৃষকদলের এ বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য,  একইসময়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ শহরের থানা রোডে পথচারীদের মাঝে খাবার পানি বিতরণ করে।

মন্তব্য (০)





image

১৮ কোটির হাসপাতাল, তবু তালাবদ্ধ তালিয়ায় চিকিৎসার বদলে সা...

গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...

image

গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে দিনাজ...

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...

image

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেপ...

গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...

image

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

image

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্...

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্র...

  • company_logo