• সমগ্র বাংলা

বিজয়নগরে বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তবর্তী বিল থেকে আব্বাস ভুইয়া (৪৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হালদু বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্বাস ভূইয়া ওই ইউনিয়নের মেরাশানী গ্রামের সিদ্দিক ভূইয়ার ছেলে। তিনি সিঙ্গারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনের ছোট ভাই। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, সীমান্তের ২০০/৩০০ গজ দূর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পায়ে এবং কানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, নিহতের পরিবারের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে বিরোধ থেকে এই হত্যাকান্ডর ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করেছে। রোববার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী লাকী আক্তার বাদী হয়ে বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

মন্তব্য (০)





image

১৮ কোটির হাসপাতাল, তবু তালাবদ্ধ তালিয়ায় চিকিৎসার বদলে সা...

গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...

image

গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে দিনাজ...

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...

image

চাকরির প্রলোভনে অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে চারজন গ্রেপ...

গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...

image

এক ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ চারজনের

নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...

image

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্...

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্র...

  • company_logo