ছবিঃ সংগৃহীত
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কুমারখালী চাপড়া ইউনিয়নের পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী উত্তরপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৪৫) এবং পূর্ব মিলপাড়া এলাকার
আঃ মালেকের ছেলে সবুজ (২১)।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম আকিব দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বিপ্লব হোসেন সকালে মোটর সাইকেল যোগে বাড়ী থেকে কুমারখালী যাওয়ার পথে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিমপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেলের তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বিপ্লব হোসেনকে মৃত ঘোষনা করেন এবং সবুজের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে রাজশাহী যাওয়ার পথেই সে মারা যায়।
গাজীপুর প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে আধুন...
দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী রামচন্দ্...
গাজীপুর প্রতিনিধি : চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়...
নিউজ ডেস্ক : পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা তুলতে...
চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্র...

মন্তব্য (০)